ভারতে আসছেন মেসিরা
আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ভারতে আসার গুঞ্জন আগে থেকেই ছিল। লিওনেল মেসিকে সঙ্গে নিয়ে ভারত সফরে আসবেন বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার এই তথ্য নিশ্চিত করলেন কেরালা রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান।
শুক্রবার (৬ জুন) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এবং পরদিন সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন কেরালার ক্রীড়ামন্ত্রী। তিনি জানান, চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসের মধ্যেই কেরালার রাজধানী তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। যেখানে খেলবেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের তারকারা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.....

No comments:
Post a Comment